রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন




দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠোর বার্তা জামায়াত আমিরের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ৮:০৫ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না। এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না— ব্যক্তি তিনি যেই হোন না কেন।

বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।’

এর আগে মঙ্গলবার এটিএম আজহার বেকসুর খালাস পাওয়ার পর ফেসবুক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছিলেন, ‘মহান আল্লাহর পক্ষ থেকে এই রায় হক্বের ঝলক এবং মহান আল্লাহর বিশেষ নিয়ামত। উচ্ছ্বাস নয়, মিছিল নয়, স্লোগান নয়।’

নেতাকর্মীদের অনুরোধ করে জামায়াত আমির বলেছিলেন,‘মহান আল্লাহর শানে আসুন মাথানত করি। তার পবিত্রতা ঘোষণা করি, তার শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তায়ালার তাকবীর ধ্বনি উচ্চারণ করি।সব সহকর্মীবৃন্দের প্রতি এটিই একমাত্র অনুরোধ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD