রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন




জামায়াতকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত ইসির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫ ৭:০৬ pm
Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

জামায়াতে ইসলামীকে তাদের দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের এক সভার পর এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানিয়েছেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী আদালতের নির্দেশ অনুযায়ী জামায়াত ইসলামী তাদের নিবন্ধন ফেরত পাবে। আরপিও তে আছে রাজনৈতিক দলকে মার্কা দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত রাখতে হবে।

আদালতের রায়ে ২০১৩ সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেয়া হয়েছিল ২০১৬ সালে ফুল কোর্ট সভার একটি সিদ্ধান্ত অনুযায়ী। যেটি কোনো রায় ছিল না।

যে কারণে নিবন্ধন ফেরত পেতে জামায়াত আপিলের পাশাপাশিও ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ বিষয়ে আলাদা একটি আবেদনও করেছিল।

সম্প্রতি আপিল বিভাগ জামায়াতের রিটের শুনানি শেষে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আপিল বিভাগ বলেছিলো, জামায়াতের দলীয় প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। তবে এখন নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় দাঁড়িপাল্লা নেই। সে কারণে নির্বাচন কমিশনের বৈঠকে এটিকে তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নিজ দলের প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে হলে ইসির নিবন্ধন বাধ্যতামূলক। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। এজন্য দলগুলোর বিপরীতে ৫০টি প্রতীক সংরক্ষণ করেছে ইসি। আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য ২৫টি প্রতীক সংরক্ষণ করেছে সংস্থাটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD