শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন




দেশবাসীকে ঈদে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫ ১১:৫৩ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা
file pic

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কোরবানির ঈদে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘কোরবানির ঈদে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি দেশবাসীর প্রতি আকুল আহ্বান জানাই আপনারা সকলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সমবেতভাবে এগিয়ে আসবেন। বিশেষ করে তরুণ-তরুণীদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।’

অধ্যাপক ইউনূস বলেন, কোরবানির পশুর চামড়া থেকে অর্জিত আয়ে আমার-আপনার দরিদ্র আত্মীয়-পরিজন, প্রান্তিক জনগোষ্ঠী ও দেশের লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষার্থী উপকৃত হয়। আমাদের গরিব স্বজন ও প্রতিবেশীরা তাদের হক যেন ঠিক ঠিক বুঝে পায় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। তবেই এই উৎসবটি হয়ে উঠবে ধনী গরিব সকলেরই উৎসব।

তিনি উল্লেখ করেন, পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে, একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। কোরবানির চামড়া সংক্রান্ত যেকোনো সমস্যা, অভিযোগ ও পরামর্শ হটলাইনের নম্বরে ফোন করে নেওয়া যাবে। আমরা এ বছর কোরবানির পশুর চামড়া সংরক্ষণে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহ করেছি।

এ বছর যারা পবিত্র হজব্রত পালন করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান সরকার প্রধান।

অধ্যাপক ইউনূস বলেন, ‘মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবাণীতে আপনাদের দোয়ায় এবং সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের ফলে এ বছর আমাদের হজ ব্যবস্থাপনায় সাফল্য এসেছে। প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় ‘লাব্বায়েক’ অ্যাপের মাধ্যমে হজের সার্বিক ব্যবস্থাপনা ও সেবা নিশ্চিত করা হচ্ছে। এখন পর্যন্ত হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়মের খবর আসেনি। টাকা দিয়েও হজে যেতে না পারার যন্ত্রণায় কাউকে কাঁদতে হয়নি। হজক্যাম্প কিংবা বিমানবন্দরে কোনো হাজিকে প্রতিবাদ-বিক্ষোভ করতে হয়নি। প্রথমবারের মতো সরকারি টাকায় কাউকে হজে পাঠানো হয়নি।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD