শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন




নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় জাতি আশ্বস্ত হয়েছে: জামায়াত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫ ১১:৫৯ pm
Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন এতে জাতি আশ্বস্ত হয়েছে বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, ঘোষিত সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জাতি আশা প্রকাশ করছে। জাতির তীব্র আকাঙ্ক্ষা সংস্কার, (আওয়ামী লীগের) বিচার ও নির্বাচন—এ তিনটি বিষয়ের ভিত্তিতে এবং ‘জুলাই সনদ’ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD