বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন




শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা পালনের নির্দেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৬:২০ pm
DSHE মাধ্যমিক বিদ্যালয় primary secondary মাধ্যমিক উচ্চশিক্ষা মাউশি দীপু মনি deepu moni edu দীপু মনি শিক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী Primary secandary মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড Board of Intermediate and Secondary Education Dhaka Dhaka Education Board ঢাকা শিক্ষা বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা
file pic

শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা, ২০২৫ আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার।

এর প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

৭ জুলাই বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণী পাঠানো হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এ চিঠি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD