বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন




মাদরাসা বোর্ডে পাসের হার ৬৮. ০৯ শতাংশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ৯:১৯ pm
madrasah education board madrasa মাদ্রাসা মাদরাসা মাদ্রাসা শিক্ষা বোর্ড
file pic

মাদরাসা বোর্ডের আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই ফল প্রকাশ হয়। এবার এই বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ।

মাদরাসা বোর্ডের ফলাফলে দেখা যায়, এই বোর্ড থেকে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন। এরমধ্যে ১ লাখ ৪৭ হাজার ২৫২ জন ছাত্র ও ১ লাখ ৩৯ হাজার ৩২০ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাস করেছেন মোট ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্র ৯৬ হাজার ৯৩৫ জন ও ছাত্রী ৯৮ হাজার ১৮০ জন।

ছাত্রদের পাসের হার ৬৫ দশমিক ৮৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৪৭ শতাংশ। এবার মাদরাসা বোর্ড থেকে মোট জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন পরীক্ষার্থী। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৮৭ জন ও ছাত্রীদের মধ্যে পেয়েছেন ৪ হাজার ১৭৯ জন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, যার মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। সারা দেশের ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD