রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন




১৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন আয়কর গোয়েন্দা ইউনিটের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৫:৩৩ pm
চাঁদাবাজি ঋণ চুরি Anti Corruption Commission acc দুর্নীতি দমন কমিশন দুদক Dudok টাকা পাচার Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা taka taka money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার taka
file pic

২০২৪ সালের শেষের দিকে প্রতিষ্ঠার পর থেকে ৭ মাসে নবগঠিত আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকির প্রাথমিক তদন্ত করেছে। এসব তদন্তে ১৮৭৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে তারা।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে বলা হয়, তদন্তের পরিপ্রেক্ষিতে ৬৩ ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছ থেকে উদ্ধার করা হয়েছে রাজস্ব। ২৩১টি এ-চালানের মাধ্যমে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে নবগঠিত আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। ইউনিটটি তার পূর্নাঙ্গ কার্যক্রম শুরুর ৭ মাস অতিক্রম করেছে। নবগঠিত সংস্থা হিসেবে এ ইউনিটের জনবল ও লজিস্টিকজনিত বহুবিধ সীমাবদ্ধতা থাকার পরও নিরলসভাবে কাজ করে যাচ্ছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট । প্রতিষ্ঠার পর থেকেই রাজস্ব পুনরুদ্ধারসহ গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর ফাঁকি উদঘাটন করে আইনানুগ ও ন্যায্য রাজস্ব আদায় নিশ্চিত করতে অনুকরণীয় ও বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে জাতীয় গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরইমধ্যে সুনির্দিষ্ট কর ফাঁকির তথ্য পাওয়ায় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসমূহ অন্তর্বর্তীকালীন জব্দ করা হয়েছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট করদাতাদের স্বেচ্ছায় সঠিক কর প্রদানে উৎসাহিত করছে এবং একইভাবে কর ফাঁকিবাজ ও অর্থ পাচারকারীদের প্রতি স্পষ্ট বার্তা দিচ্ছে। যে কোনো ধরনের কর ফাঁকি ও বেনামি সম্পদ অর্জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট বদ্ধপরিকর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD