বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন




জাকসুর তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১১ সেপ্টেম্বর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৬:৫১ pm
Jahangirnagar University ju logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি Jahangirnagar University
file pic

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। রোববার বেলা প্রায় সাড়ে তিনটায় সিনেট ভবনে জাকসু নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, জাকসুর গঠনতন্ত্রের ৮ (খ) ধারা অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১০ আগস্ট ২০২৫ খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। ১৪ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ১৭ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। প্রার্থীরা ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমা দিতে পারবে। মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ২৬ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরে আপিলের শুনানি গ্রহণ করা হবে ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ আগস্ট বুধবার বিকেল ৪টায় ।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৯ আগস্ট বিকেল ৪টায়।

তফসিলে আরও বলা হয়, আগামী ২৯ আগস্ট বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনি প্রচারণা। ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। অত:পর ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের সদস্য জাবি প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD