শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন




জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, সনদে কোনো ছাড় নয়: নাহিদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৯:২৩ pm
Adviser Nahid Islam আইসিটি উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম
file pic

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা গত এক বছর অনেক ছাড় দিয়েছি। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি। কিন্তু আমরা জুলাই সনদে কোনো ছাড় দিবো না।

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, আমরা নির্বাচন চাই। নির্বাচন, গণতন্ত্র ও ভোটাধিকারের অধিকারের জন্যই আমাদের লড়াই ছিলো। কিন্তু আমরা এও বলি যে, পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে। বাংলাদেশের এই মুহূর্তের বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD