প্রধানমন্ত্রী থাকার সময় পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার ছেলে-মেয়েরা। এ কথা জানার পর নিজের নামেও প্লট বরাদ্দ চান ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।
বুধবার (১৩ আগস্ট) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এমন সাক্ষ্য দেন দুদকের কর্মকর্তারা। প্লট বরাদ্দের জন্য ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনার ওপর টিউলিপ সিদ্দিক চাপ প্রয়োগ করেন বলেও জানান সাক্ষীরা।
দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষমতার অপব্যবহার করে রাজউক চেয়ারম্যানকে প্লট বরাদ্দের জন্য নির্দেশ দেয়া হয়।
সাক্ষীরা আরও জানান, রাজধানীতে একাধিক স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও কোনো আবেদন ছাড়াই শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক প্লট নেন। দুদকের আইনজীবীরা বলেন, রাজউকের আবাসন নীতিমালার আইন লঙ্ঘন করেছেন আসামিরা।
এরআগে সোমবার একই অভিযোগের আলাদা তিনটি মামলায় সাক্ষ্য নেয়া হয়।