শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন




নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে: উপদেষ্টা আসিফ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৫:৫১ pm
Mass uprising martyrs injured injure July Martyr July Fighter July Fighters Asif Mahmud Asif উপদেষ্টা আসিফ মাহমুদ QUOTA REFORM blockade shabag Shahbagh Shahbag Blockade শাহবাগ অবরোধ প্রতিবন্ধ আটক কারাগার আবরণ পরিবেষ্টন ঘেরাও shahbagh_quota_protest shahbagh quota protest shahbagh_quota_protest shahbagh quota protest2 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক-আসিফ Asif
file pic

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৩১ আগস্ট) দুপুরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘এটা কোনো রাজনৈতিক দলের সাধারণ কর্মীর ওপর হামলা নয়, বরং একটি দলের প্রধানের ওপর হামলা। আমরা আওয়ামী লীগের আমলেও এ ধরনের ঘটনা ঘটতে দেখিনি। দুঃখজনক হলেও এ ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকারের সময় ঘটেছে।’

তিনি আরও বলেন, যেহেতু এখন অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছেন এ ঘটনা যেই করুন না কেনো টার দায় সরকারকেই নিতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD