রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন




আকুর দায় শোধের পর রিজার্ভ ৩০ বিলিয়নে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৯:২৮ pm
Dollar রিজার্ভ Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar
file pic

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) জুলাই-আগস্টের ১৫০ কোটি ডলারের দায় পরিশোধ করলো বাংলাদেশ ব্যাংক। এরপর রোববার গ্রস রিজার্ভ কমে ৩০ দশমিক ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ রয়েছে ২৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

আকু হলো- আন্তঃদেশীয় লেনদেন নিস্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি দু্ই মাস পর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যে দায় পরিশোধ হয়। এর আগে শ্রীলঙ্কা আকুতে থাকলেও অর্থনৈতিক সঙ্কটের কারণে তারা বেরিয়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর দায় শোধের আগে গত বুধবার গ্রস রিজার্ভ ছিলো ৩১ দশমিক ৪২ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। সেখান থেকে ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের সময় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিলো। গতবছরের আগস্টের পর থেকে ডলারের দর ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে। মূলত প্রবাসী আয়ে গত অর্থবছরের প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধির পর চলতি অর্থবছরেও প্রায় ১৮ শতাংশ প্রবৃদ্ধি রিজার্ভ বৃদ্ধিতে মূল ভূমিকা রাখছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD