শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন




ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৩ pm
ডেঙ্গু পরীক্ষা ডেঙ্গুরোগী dengue fever mosquito corona dengue ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে corona dengue ডেঙ্গু রোগী করোনা dengue ডেঙ্গু corona রোগী করোনা dengue corona ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDRB Diarrhea আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি আইসিডিডিআরবি ডায়রিয়া
file pic

ডেঙ্গুজ্বরে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এই রোগের চিকিৎসায় ১২ দফা জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা: আবু হোসেন মো: মঈনুল আহসান এসব নির্দেশন জারি করেছেন।

দেশের সব মেডিক্যাল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের পরিচালক, জেলার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গু রোগীদের জরুরি ভিত্তিতে এনএস ওয়ান পরীক্ষা করা, ভর্তি রোগীদের জন্য হাসপাতালে সার্বক্ষণিক প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা, ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য উপকরণ যাতে পাওয়া যায় সেটি নিশ্চিত করা, আইসিইউর প্রয়োজন হলে এবং হাসপাতালে সুবিধা থাকলে ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার দেয়া।

এছাড়া, মেডিক্যাল বোর্ড গঠন, ডেঙ্গু রোগীর তথ্য সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং হাসপাতাল কর্তৃপক্ষের নিয়মিত ডেঙ্গু সমন্বয় সভা করার কথাও ওই নির্দেশনায় বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এবছর পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫২৭ জনে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD