শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন




সব জায়গায় ঐকমত্য হবে না: আমীর খসরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩৭ pm
Khosru Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিAmir Khasru Mahmud Chowdhury আমীর খসরু মাহমুদ চৌধুরী Amir Khasru Mahmud Chowdhury আমির খসরু
file pic

‘অনেকে অনেক কিছু চাইবে, সব জায়গায় ঐকমত্য হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অসুস্থ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি দেশে অস্থিরতা তৈরি করতে চায়, তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

তিনি বলেন, অনেকে অনেক কিছু চাইবে, সব জায়গায় ঐকমত্য হবে না। তবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের অবশ্যই জনগণের কাছে যেতে হবে। জনগণের প্রতি আস্থা না থাকলে পরাজিত শক্তির উত্থানের সুযোগ থাকবে।

আমীর খসরু জানান, বাংলাদেশের মানুষ রাজনীতিতে স্থিতিশীল অবস্থায় চায়, যেটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে ফিরে আসবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD