শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন




নভেম্বরে গণভোট চায় জামায়াত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৫:২২ pm
Taher-আবদুল্লাহ-তাহের Syed Abdullah Muhammad Taher Jamaat-e-Islami সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতে ইসলামীর জামায়াত ইসলামী
file pic

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আলাদা আলাদা দিনে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ক্ষেত্রে আগামী নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে দলটি।  সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এ কথা বলেন।

এ ছাড়া প্রচলিত পদ্ধতির পাশাপাশি পিআর পদ্ধতিতেও জাতীয় সংসদ নির্বাচন করতে মানসিকভাবে প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৈঠকে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের, নির্বাহী বোর্ডের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD