বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন




পে স্কেল নিয়ে কমিশনের ৫ ঘণ্টা বৈঠক, যে সিদ্ধান্ত এলো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৫ am
Govt মন্ত্রণালয় অফিস secretariat bd Bangladesh Secretariat সচিবালয় secretariat-logo
file pic

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেল প্রণয়ন নিয়ে জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় শুরু হওয়া এ বৈঠক চলে রাত ৮টা পর্যন্ত। দীর্ঘ পাঁচ ঘণ্টার এই সভায় পে স্কেল সংক্রান্ত বেশ কিছু খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্যসচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কমিশনের প্রস্তুত করা পে স্কেলের খসড়া ড্রাফট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কিছু বিষয়ে সংশোধনী আনার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় এ বিষয়ে পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট চূড়ান্ত করার আগে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও জানা যায়, নবম পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন করা হবে তিন ধাপে। প্রথম ধাপে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। দ্বিতীয় ধাপে তা সচিব কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে। সচিব কমিটির ছাড়পত্রের পর বিষয়টি যাবে উপদেষ্টা পরিষদের কাছে।

উপদেষ্টা পরিষদ পে কমিশনের সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট গেজেট জারি করা হবে।

এদিকে, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো জাতীয় বেতন কমিশন চুলচেরা বিশ্লেষণ করছে। তবে এখনো সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি বলে কমিশন সূত্র জানিয়েছে।(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD