বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন




ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬ ৯:৪৩ am
ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা অনুসরণ করে এসএমএসের মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারবেন।

এবারের ফলাফলে দেখা গেছে, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৯০ শতাংশই উত্তীর্ণ হতে পারেননি। গত ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজধানী ঢাকা এবং দেশের চারটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রতি আসনের বিপরীতে গড়ে ৩২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। মোট এক হাজার ৫০টি আসনের জন্য আবেদন করেন ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আসন বিন্যাস অনুযায়ী, ব্যবসায় শিক্ষা ইউনিটের মোট আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ৯৩০টি আসন। এছাড়া বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন নির্ধারিত রয়েছে
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD