রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন




ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫৫ pm
High Commission ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করার অনুমতি নেই বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বি১/বি২ ভিসা, মনে রাখুন ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়, যেমন চুক্তি নিয়ে আলোচনা/দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা। কিন্তু যুক্তরাষ্ট্রে থেকে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়।

ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা ভিসাধারীর ব্যক্তিগত দায়িত্ব বলেও বার্তায় উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প ভিসা ও অভিবাসী ইস্যুতে কড়াকড়ি আরোপ করেছেন। গত জানুয়ারিতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকাতেও রয়েছে বাংলাদেশের নাম। যার অর্থ, এখন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বি১ বা বি২ ভিসা পেতে আগ্রহীদের গুনতে হবে পাঁচ থেকে ১৫ হাজার মার্কিন ডলার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD