বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন




যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলার দাবি ইরানের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৩:০১ pm
Russia Ukraine Russo-Ukrainian russian ukraine War ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ
file pic

ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, ইরান থেকে দেশটির দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

তেল আবিবের পক্ষ থেকে ওই হামলার বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে আইআরজিসিরি বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এটি যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে তীব্র ও ভারী ক্ষেপণাস্ত্র হামলা।

যুদ্ধের ১২তম দিনে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সৌদি আরব জানিয়েছে, দেশটির প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। আরও একটি ক্ষেপণাস্ত্র দেশের পূর্বাঞ্চলের দিকে ছোড়া হয়েছিল।

এ ছাড়া, দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তেলক্ষেত্রের দিকে উড়ে যাওয়া সাতটি ড্রোন এবং পূর্বাঞ্চলের দিকে যাওয়া আরও আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

অপরদিকে আইআরজিসি দাবি করেছে, কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরানের বার্তা সংস্থা ফার্স ও মেহের নিউজ এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে কুয়েতের কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

এএফপি




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD