সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন




ইরাক থেকে আসা তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬ ১০:৫০ am
saudi arabia bangladesh flag Saudi Arabia saudi crown prince Mohammed bin Salman Al Saud MBS সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরব সৌদি আরব বাংলাদেশ saudi flag
file pic

সৌদি আরবের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা তিনটি ড্রোন সফলভাবে প্রতিহত ও ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার (১৭ মে) ইরাকের আকাশসীমা থেকে ড্রোনগুলো সৌদি আরবের অভ্যন্তরে প্রবেশ করার পরপরই দেশটির সামরিক বাহিনী এগুলোকে মাঝআকাশে ধ্বংস করে দেয়।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে সাফ জানিয়ে দিয়েছে যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের যেকোনো ধরনের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের আকাশসীমা এবং সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের অপারেশনাল বা সামরিক পদক্ষেপ নিতে রিয়াদ সম্পূর্ণ প্রস্তুত।

গত এপ্রিল মাসে ইরান সংঘাতকে কেন্দ্র করে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এই অঞ্চলের সামগ্রিক সংঘাত ও উত্তেজনা অনেকটাই কমে এসেছে। তবে এই যুদ্ধবিরতির মধ্যেই ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরব এবং কুয়েতসহ পারস্য উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ছোঁড়ার বিচ্ছিন্ন ঘটনা ঘটছে।

রোববারের এই ড্রোন অনুপ্রবেশের ঘটনাটি সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ভূত এই পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি আরব তাদের নজরদারি আরও জোরদার করেছে।

সূত্র: রয়টার্স।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD