পবিত্র ঈদুল আজহার দিনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি নেতানিয়াহুকে স্বৈরাচার আখ্যা দিয়ে তার বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানিয়েছেন।
ইস্তাম্বুলের চামলিকা মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এরদোয়ান বলেন, নেতানিয়াহু নামে পরিচিত এই স্বৈরাচার বিশ্বের মুসলমানদের হাতেই প্রয়োজনীয় শিক্ষা পাবে বলে আমি বিশ্বাস করি।
এর আগে গতকাল শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন এরদোয়ান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার মধ্যে ফোনালাপে তুরস্ক-ইরান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি উঠে এসেছে।
এরদোয়ান জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা সফল করতে তুরস্ক সব ধরনের সহায়তা দিয়ে যাবে।