বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন




সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১১:১৯ am
Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone weather প্রাকৃতিক rain ঝড়-বৃষ্টি
file pic

রাজধানীজুড়ে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল সাড়ে ৬টার পর থেকে বৃষ্টি শুরু হয়। এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

এর আগে গতরাতে ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।

গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের সঙ্গে লোডশেডিংয়ের প্রভাবে বেশ অতিষ্ট জনজীবন। তাই সকালের এই বৃষ্টি জনজীবনে বেশ স্বস্তি এনে দিয়েছে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এর আগে সোমবার ঢাকা বিভাগের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি বর্ষণ হতে পারে।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD