মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন




৩০ জানুয়ারির মধ্যে হজ প্যাকেজ ঘোষণা: প্রতিমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩ ৮:২৩ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম kaba macca makka ওমরাহ
file pic

আগামী ২৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশ ও সৌদি আরবের সঙ্গে দ্বি-পাক্ষিক হজ চুক্তি নিয়ে রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের বাসভবনে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।

ফরিদুল হক বলেন, বিমানের (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) সঙ্গে আমাদের মিটিং আছে, সেই মিটিং আমরা করবো। সৌদি আরবে আমরা যে কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করে আসলাম তাদের সঙ্গে রেট নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। আমরা একটা রেট বলেছি, তারা একটা রেট বলেছে, তাদের সঙ্গে আমাদের নেগোসিয়েশন চলছে, ওরা যেটা চেয়েছে সেটা যাতে না হয়। যদি ৫ শতাংশও রেট কমে সেটা বাংলাদেশের জন্য উপকার। সেই রেটগুলো আমরা হয়তো ২০-২২ জানুয়ারির মধ্যে পেয়ে যাবো।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২২ জানুয়ারি বিমানের সঙ্গে আমাদের কথা হলে আশা করছি ২৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে হজ প্যাকেজ ঘোষণা করবো ইনশাআল্লাহ।

হজ প্যাকেজের মূল্য গত বছরের মতো রাখার চেষ্টা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তবে রিয়ালের মূল্য বাড়ায় খরচ কিছুটা বাড়তে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD