মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন




হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনলো বাংলালিংক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৬:৫৭ pm
Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj-saudi-হজযাত্রী hajj saudi হজযাত্রী
file pic

প্রতি বছর হাজারো বাংলাদেশি মুসলমান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। কিন্তু সেখানে পৌঁছেই অনেকের প্রথম চিন্তা হয়ে দাঁড়ায় পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য নতুন সিম কার্ড কেনা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিম কেনার ঝামেলা এই পবিত্র যাত্রার শুরুতেই বাড়তি চাপ তৈরি করে।

এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে দেশে প্রথমবারের মতো ফাইভ-জি হজ রোমিং প্যাক চালু করেছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। এখন ব্যবহারকারীরা বাংলাদেশি টাকায়, নিজেদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই এই প্যাক কিনতে পারবেন। ফলে পরিবার-পরিজনের সঙ্গে সংযুক্ত থাকতে আলাদা করে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে না। সৌদি আরবে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁরা স্বজনদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।

৫৯৪ টাকা থেকে শুরু হচ্ছে বাংলালিংকের হজ রোমিং প্যাক। সাশ্রয়ী মূল্যে এই সেবা স্থানীয় সৌদি সিম কার্ডের তুলনায়ও প্রতিযোগিতামূলক অফার দিচ্ছে। প্রিপেইড ও পোস্টপেইড—সব ধরনের বাংলালিংক গ্রাহকেরা সৌদি আরব ভ্রমণের সময় এই সুবিধা নিতে পারবেন। ফলে ব্যবহারকারীরা আগে থেকেই সক্রিয় নেটওয়ার্ক নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

এ বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “হজ একজন মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও আবেগঘন অভিজ্ঞতা। প্রতি বছর সৌদি আরবে পৌঁছে আমাদের দেশের হজযাত্রীদের নতুন সিম কার্ড কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়, যা তাঁদের জন্য ভোগান্তির। আমাদের এই রোমিং প্যাক সেই সমস্যার সমাধান দেবে। এতে করে তাঁরা সৌদি আরবে পৌঁছানোর মুহূর্ত থেকেই প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।”

হজ রোমিং প্যাক ব্যবহারে নতুন নম্বর নেওয়ার ঝামেলাও থাকছে না। গ্রাহকেরা তাঁদের বর্তমান বাংলালিংক নম্বর ব্যবহার করেই দেশে থাকা স্বজনদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে পারবেন। এতে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি প্রয়োজনীয় ডিজিটাল সেবাগুলোও স্বাভাবিকভাবে চালু থাকবে।

গ্রাহকরা ‘মাইবিএল’ অ্যাপের মাধ্যমে সহজেই মোবাইল ব্যালেন্স ব্যবহার করে এই প্যাকগুলো কিনতে পারবেন।

বাংলালিংকের এই উদ্যোগ তাদের ‘পিপল-ফার্স্ট’ দৃষ্টিভঙ্গির প্রতিফলন। বাংলালিংকের কাছে সংযোগ মানে শুধু প্রযুক্তিনির্ভর সেবা নয়; এটি মানুষ ও তাদের প্রিয়জনদের কাছাকাছি রাখার একটি মাধ্যম। নতুন ফাইভ-জি রোমিং প্যাকের মাধ্যমে হজযাত্রীরা নিশ্চিন্তে তাঁদের আধ্যাত্মিক যাত্রায় মনোযোগ দিতে পারবেন, পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে সংযুক্তও থাকতে পারবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD