সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন




সব অপারেটরের গ্রাহকদের জন্য বাংলালিংকের মুক্ত অ্যাপ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ২:০৪ pm
mobile tower Cell site cellular tower antenna network মোবাইল টাওয়ার রেডিয়েশন বিকিরণ নেটওয়ার্ক অপারেটর bangla link Banglalink Digital বাংলালিংক বাংলা লিংক মোবাইল ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড
file pic

ডিজিটাল সেবার পরিধি বাড়াতে ‘মুক্ত’ নামে নতুন একটি অ্যাপ চালু করছে বাংলালিংক। এতে টেলিযোগাযোগ সেবার পাশাপাশি বিনোদন, সংবাদ, খেলাধুলা ও দৈনন্দিন জীবনের নানা সুবিধা পাওয়া যাবে। দেশের সব মোবাইল অপারেটরের গ্রাহকরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

এ লক্ষ্যে নিজেদের সেলফ সার্ভিস অ্যাপ মাইবিএলে পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। বাংলালিংকের দাবি, দেশের প্রথম টেলিকম অপারেটর-নিরপেক্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম হবে ‘মুক্ত’। এতে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, দেশের যেকোনো মোবাইল নম্বর কিংবা বিশ্বের যেকোনো দেশের নম্বর ব্যবহার করে নিবন্ধন ও প্রবেশ করা যাবে। ফলে দেশের বাইরে থেকেও অ্যাপটির সেবা নেওয়া সম্ভব হবে।

অ্যাপটিতে গান ও গল্প শোনা, ইসলামিক পরামর্শ, সংবাদ এবং খেলাধুলার আয়োজনসহ বিভিন্ন বিনোদনমূলক সেবা থাকবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ ও আগ্রহ বিবেচনায় বিভিন্ন পণ্য ও সেবার সুপারিশ করবে প্ল্যাটফর্মটি। নিজের নম্বরের পাশাপাশি পরিবারের সদস্য ও স্বজনদের নম্বরেও বিভিন্ন সেবা পরিচালনার সুযোগ থাকবে।

বাংলালিংকের চিফ মার্কেটিং কর্মকর্তা কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকদের প্রয়োজন এখন আর শুধু টেলিযোগাযোগ সেবায় সীমাবদ্ধ নেই। তারা দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত বিভিন্ন ডিজিটাল সুবিধা একটি প্ল্যাটফর্মে পেতে চান। ‘মুক্ত’র মাধ্যমে এসব সেবা এক জায়গায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সব অপারেটরের গ্রাহকই তা ব্যবহার করতে পারেন।

নতুন অ্যাপ চালুর মধ্য দিয়ে নিজেদের গ্রাহকদের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিতে চায় বাংলালিংক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD