ইসলামাবাদে বৈঠকের আগে থেকেই ‘যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অনাস্থার’ কথা বলে আসছে ইরান। প্রথমবার বৈঠক ব্যর্থ হওয়ার পর আমেরিকার চাওয়া সেটি পুণরুদ্ধার করা। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, এটি রাতারাতি সম্ভব না।
যুদ্ধবিরতির এক সপ্তাহ বাকি থাকতে আবারও বৈঠকে বসার কথা বলছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ইরান অবশ্য এখনো মত জানায়নি, তবে ওয়াশিংটন বলছে ‘ইরান আলোচনায় আগ্রহী’।
জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এক রাতের মধ্যে দূর করা সম্ভব নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেঙে যাওয়া আলোচনার পর আবারও পাকিস্তানে নতুন করে সংলাপ শুরু হতে পারে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে।
বর্তমানে দুই দেশের মধ্যে দুই সপ্তাহের একটি নাজুক যুদ্ধবিরতি চলছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এই সংঘাত শুরু হয়। পালটা জবাবে ইরানও হামলা চালায়, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। এছাড়া লেবাননে হামলায় বহু হতাহত ও ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে।
(যুগান্তর)