মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন




রেকিট বেনকিজারের লভ্যাংশ ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ৫:৫১ pm
dividend লভ্যাংশ লভ্যাংশ ঘোষণা
file pic

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৯৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে (প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৯৮ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে)।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩৯ টাকা ৫০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭১ টাকা ০৩ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD