সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন




গাজীপুরে ২০ কিলোমিটার যানজট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ ৮:০১ pm
holidays holiday ট্রাক-কাভার্ড ভ্যান ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মহাসড়ক মহা সড়ক Taxi pickup microbus truck ঢাকা-টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল highway hig hway বিমানবন্দর সড়ক যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road যানজট বঙ্গবন্ধু সেতু
file pic

গাজীপুরের শিল্প-কারখানাগুলো ছুটি শুরু হয়েছে। ছুটে পেয়েই কর্মজীবীরা ছুটছেন গ্রামে। গাজীপুরের দুই মহাসড়কে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। ফলে আজ সোমবার বিকেল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

আজ সকাল হতে মহাসড়কে যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। এরমধ্যে বৃষ্টি শুরু হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর সঙ্গে দুপুরের দিকে কিছু কারখানা ছুটি শুরু হলে বিকেলে যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কড্ডা হতে চন্দ্রা পর্যন্ত ১০ কিলোমিটার ও চন্দ্রা নবীনগর মহাসড়কের কবিরপুর পর্যন্ত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর ছাড়াও সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ থেকে যাত্রীরা গাজীপুর হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গে ফিরছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, বোর্ডবাজার, ভোগরা, চৌরাস্তা, রাজেন্দ্রপুর ও মাওনা এলাকায় যাত্রীদের চাপ সবচেয়ে বেশি। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, সফিপুর, পল্লিবিদুৎ, চন্দ্রা, খাড়াজোড়া, বাইমাইল এলাকায় যাত্রীদের চাপ বেশি। অতিরিক্ত যাত্রীদের চাপে বিকেল সাড়ে ৪টার দিকে এ যানজটের সৃষ্টি হয়।

এদিকে যানবাহনের সঙ্কট না থাকলেও অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহনগুলো। রপ্তানি থেকে চন্দ্রার ভাড়া ২০-৩০ টাকা, নেওয়া হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা। টাঙ্গাইলের ভাড়া সর্বনিন্ম ৫০০ টাকা ও উত্তরবঙ্গে সর্বনিন্ম ১ হাজার টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

রংপুরগামী যাত্রী হারুন অর রশিদ বলেন, ‘আমি রপ্তানিতে চাকরি করি। রাস্তাঘাটে খুব খারাপ, যানজট আর যানজট। শুধু তাই নয়, ভাড়াও বেশি নিচ্ছে। রপ্তানি হতে চান্দুরার ভাড়া ২০ টাকা কিন্তু আজ ১৫০ টাকা নিল।’

তোফায়েল নামে এক যাত্রী বলেন, ‘৩০ মিনিট ধরে সফিপুর ফ্লাইওভার বসে আছি। আগেই বের হলাম কিন্তু সেই যানজটেই পড়লাম। এখন দেখা যাক বাড়ি যেতে কত সময় লাগে।’

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সওগাতুল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মাঠে কাজ করছে হাইওয়ে পুলিশ। আজ অনেক কারখানা ছুটি হয়েছে, দুপুরের পর থেকে যাত্রীদের চাপ বেড়েছে। এই চাপ ঈদের আগের দিন পর্যন্ত থাকবে। অতিরিক্ত যাত্রী চাপে চন্দ্র আশপাশ এলাকায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD