শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন




রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১০:৫৪ am
Bangladesh Chhatra League BCL বাংলাদেশ ছাত্রলীগ
file pic

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রমনা থানার সহসভাপতি তামজীদ হাসানকে (২৪) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকালে খিলগাঁও থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া তামজীদ হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রমনা থানার সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সহসভাপতি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD