সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন




মেট্রোরেল ভ্রমণে ২৫% ভাড়া ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ ৭:৫৩ pm
Dhaka metro rail formal test run Dhaka Metro Rail ঢাকা মেট্রোরেল মেট্রোরেলের
file pic

দেশের জ্যেষ্ঠ নাগরিক ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত মোতাবেক মেট্রোরেলের যাত্রীদের মধ্যে সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা তদূর্ধ্ব) যাত্রীরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম আগামীকাল সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশনে ওই কার্যক্রমের উদ্বোধন করবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD