রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন




রোহিঙ্গাদের প্রতি উদারতার সুযোগ নেই: ওবায়দুল কাদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ৪:৫০ pm
Obaidul Quader General Secretary of Bangladesh Awami League kader আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
file pic

মিয়ানমারের চলমান সংঘাতে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে উদারতা দেখানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তবে এখন আর নতুন করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে দেব না। এর আগে উদারতা দেখিয়ে সীমান্ত খুলে দেওয়া হয়েছিল। এখন সেই উদারতা দেখানোর সুযোগ নেই। তারা আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সাহায্য অনেক কমে গেছে। এ বোঝা আমরা আর কতদিন সইবো?

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী বনানীতে সেতু ভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে আমাদের যেন কোনও শঙ্কা বা উদ্বেগের কারণ না হয়, সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে আলাপ আলোচনা করছি। বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে। তারা বলেছেন, সংঘাতে যারা পালিয়ে এসেছেন বাংলাদেশে, তাদের ফেরত নেবেন তারা।

বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে ব্যর্থ ও নির্বাচনে না আসায় বিএনপি এখন চরম হতাশ। সেই হতাশা কাটাতে দলটির নেতারা এখন সরকারবিরোধিতার নামে বিরোধিতাই করবে। এটা তারা সিদ্ধান্ত নিয়েই করেছে। সরকারের কর্মকাণ্ড ইতিবাচক হলেও নেতিবাচক কিছু বলতে হয়, সেরকম উক্তি করছেন।

এর আগে সেতুভবনে প্রকল্পের অগ্রগতি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD