রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন




দুপুরে দেশে ফিরছেন ড. ইউনূস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ১১:২৩ am
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা Muhammad
file pic

আজ দেশে ফিরছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার কথা রয়েছে তার।

বুধবার (গতকাল) ইউনূস সেন্টার জানিয়েছে, এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

ঢাকায় ফিরে তিনি রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেবেন। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন, নাকি পরে দায়িত্ব নেবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার নিয়ে উত্তাল ছিল পুরো দেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দুপুরে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তার বিদায়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের কারণে দেশ প্রায় অচল হয়ে গেছে। আজ অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলে দেশ আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD