মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন




টসের আগেই বাংলাদেশ জানল, সেমিফাইনালে তারা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৭ am
cricket-pak cricket pak pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল Cricket-Pakistan Cricket-Bangladesh-U19
file pic

নাগোয়া এশিয়ান গেমসের ক্রিকেট ডিসিপ্লিনে কোনো দলই খেলতে পারছে না। তাদের জায়গায় ‘খেলছে’ আসলে বৃষ্টি। এই ‘খেলা’র সুফল পাচ্ছে বড় দলগুলো। বাংলাদেশও এবার সে সুফলটা পেল। টসের আগেই লিটন দাসের দল জানল, সেমিফাইনালে নিশ্চিত হয়ে গেছে তাদের।

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আগের দিনের দুই ম্যাচে মাঠেই নামতে হয়নি পাকিস্তান আর ভারতকে। হংকংয়ের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু, এরপর ভারত আর আফগানিস্তান ম্যাচও ভেসে গেছে বৃষ্টিতে। দুই দলই শ্রেয়তর র‍্যাঙ্কিংয়ের কারণে চলে যায় শেষ চারে।

আজ নেপালের বিপক্ষে শ্রীলঙ্কার কোয়ার্টার ফাইনালও বৃষ্টিতে ভেসে যায়। এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ বাতিল হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরের ধাপে যায়। এই নিয়মেই শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে।

একই নিয়মে বাংলাদেশও ‘জয়’ পায়। তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া র‍্যাঙ্কিংয়ে নিচে থাকায় বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়।

গত কয়েক দিন ধরে গেমসের আয়োজক শহর নাগোয়া ও আইচি প্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে। তবে বুধবার থেকে আবহাওয়া ভালো হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেটা হলে সেমিফাইনাল থেকে ম্যাচগুলো অন্তত র‍্যাঙ্কিংয়ের বিচারে নির্ধারিত হবে না, সে আশা করাই যায়।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD