বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন




ঢাকায় শুরু হচ্ছে রোসা কিচেন বাথ অ্যান্ড লিভিং এক্সপো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ৯:২৮ pm
Kitchen Bath & Living Expo কিচেন বাথ অ্যান্ড লিভিং এক্সপো intelligent kitchen lifestyles intelligent technology internet digital home spaces furniture smart appliances modern household kitchens appliances refrigerator connectivity Bespoke Lifestyle হেঁসেল ইনটেলিজেন্ট আসবাবপত্র গৃহস্থালি বাসা-বাড়ি অ্যাপ্লায়েন্স স্মার্ট রেফ্রিজারেটর আধুনিক প্রযুক্তি রান্নাঘর গৃহসজ্জা Real Estate and Housing Association of Bangladesh REHAB রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন এসোসিয়েশন অব অফ বাংলাদেশ রিহ্যাব rehab
file pic

আগামী ৮ জুন ঢাকায় তিন দিনব্যাপী রোসা দ্বিতীয় কিচেন বাথ অ্যান্ড লিভিং এক্সপো বাংলাদেশ-২০২৩ শুরু হচ্ছে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

মঙ্গলবার (৩০ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনব্যাপী এ মেলায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, আরব আমিরাত, শ্রীলঙ্কা, ভারত ও স্বাগতিক বাংলাদেশসহ ৭টি দেশের ৭০টি ব্র্যান্ড অংশ নেবে। মেলায় দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত। দর্শনার্থীরা টিকিট ছাড়াই মেলায় প্রবেশের সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পণ্য প্রদর্শনীর পাশাপাশি ৩ দিনব্যাপী এই এক্সপোতে স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন, ওয়ার্কশপ, বায়ার সেলার মিটিং, ইনোভেশন এক্সচেঞ্জ ও জব সার্চ। এছাড়া প্রতিদিন থাকছে রাফেল ড্রতে আকর্ষণীয় পুরস্কার।

মেলার স্ট্রাটেজিক পার্টনার রিহ্যাব ও সহযোগিতায় রয়েছে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অ্যাসোসিয়েট পার্টনার বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশন এবং এয়ারলাইন্স পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্স।

ওয়েম বাংলাদেশের পরিচালক মার্কেটিং নাসিমুর রহমান বলেন, প্রস্তুতকারক, রফতানিকারক এবং সরবরাহকারীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন এ এক্সপোতে। সেই সঙ্গে থাকবে স্পট অর্ডারের সুযোগ।

সংবাদ সম্মেলনে ওয়েম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আরিফ, পরিচালক অপারেশন রাজীব পাটোয়ারী, আকিজবসির গ্রুপের মার্কেটিং ম্যানেজার শাহরিয়ার জামান, রোসার ব্র্যান্ড প্রধান গোলাম রাব্বানী, ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাফিউল ইসলাম বাবু ও বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD