ঈদের দ্বিতীয় দিনেও কাঁচা মরিচের দাম কামেনি। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। বিক্রেতাদের দাবি, বৃষ্টি ও পরিবহন সংকটে কমে গেছে মরিচের সরবরাহ। তাই দাম ঊর্ধ্বমুখী।
শুক্রবার মহাখালী কাঁচা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। ২০ টাকায় মিলছে হাতেগোনা কয়েকটি মরিচ।
কাঁচা বাজারের বিক্রেতা সুমন বলেন, দামের খবর নিয়ে লাভ নেই। কারওয়ান বাজার থেকে এক পাল্লা (৫ কেজি) কাঁচা মরিচ ২৫০০ টাকায় কিনেছি। কেজি বিক্রি করতে হচ্ছে ৬০০ টাকা।
এমন দামের কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ঈদের কারণে গাড়ির সংখ্যা কম। ঢাকার বাইরে থেকে পণ্যবাহী গাড়ি আসছে না। যে কয়টা আসছে সেগুলো নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া বৃষ্টির কারণে মরিচের আবাদ কমে গেছে। তাই এমন দাম। ঈদের ছুটি শেষে সব আবার চালু হলে হয়ত দাম কমে যাবে।
তবে দ্বিতীয় দিনে কিছুটা কমেছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। এছাড়া প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা ও হাঁসের ডিম ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে বেড়েছে শসার দাম। গত সপ্তাহে প্রতি কেজি শসা ৬০-৭০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।
এছাড়া প্রতি কেজি ধুন্দল ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ছোট করলা বা উস্তা ও বেগুন ১০০ টাকা কেজি, কচুর ছড়ি ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁপে ৬০ টাকায়, পেঁয়াজ ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, সালাদের আইটেম হিসেবে পরিচিত শসার দাম বেড়েছে। গত সপ্তাহে ৬০-৭০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে সেটি ১০০ থেকে ১২০ টাকায় কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
ঈদের দ্বিতীয় দিন কিছুটা কমেছে মুরগির দাম। কিছুটা বেড়েছ সবজি ও মাছের দাম। ব্যবসায়ীরা বলছেন, প্রচণ্ড রোদ ও টানা বর্ষায় এবার আবাদ কম হয়েছে কাঁচা মরিচের। সরবরাহেও রয়েছে ঘাটতি। এ কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম।
শুভ হাসান বলেন, চলতি সপ্তাহের শুরুতে ছিল ৩৫০ টাকা কেজি কাঁচা মরিচের। আজ সেটা ৪৮০ টাকা। ভারত থেকে কাঁচা মরিচ না এলে দাম কমার কোনো সম্ভাবনা নাই।
বৃষ্টির অজুহাতে ৫-১০ টাকা দাম বেড়েছে বেশিরভাগ সবজিরই। প্রতিকেজি ধুন্দল ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঝিঙা ৬০ টাকা, চিচিঙা ৮০ টাকা, ছোট করলা বা উস্তা ও বেগুন ১০০ টাকা, কচুর ছড়ি ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁপে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস বাঁধাকপি ৬০ টাকা, প্রতি পিস লাউ ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, সবজির দাম মাঝে একটু কমে গিয়েছিল। এখন আবার একটু বেশি। বাজারে হয়তো সরবরাহ কম। সরবরাহ বৃদ্ধি না পাওয়া পর্যন্ত গ্রীষ্মকালিন সবজির দাম নিয়ন্ত্রণ হবে না।
এদিকে, প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি, সোনালি মুরগি ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা ও হাঁসের ডিম ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।
মা-বাবা চিকেন হাউজের বিক্রয়কর্মী আরিফ বলছেন, কোরবানির ঈদে মুরগির মাংসের দাম কিছুটা কম থাকে। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৫ টাকা, সোনালি মুরগির দাম কেজিতে ৩০ টাকা কমেছে।
মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি পাবদা ৩৮০-৪০০ টাকা, শিং মাছ ৪২০- ৪৫০ টাকা, পাঙাশ মাছ ২০০-২৫০ টাকা, তেলাপিয়া ২২০-২৫০ টাকা, রুই মাছ ৩২০- ৩৫০ টাকা, চাষের কই ৩০০ টাকা, বড় চিংড়ি ৭০০ টাকা, বড় কাতল ৩৮০- ৪০০ টাকা, ট্যাংরা ৫৫০- ৬৫০ টাকা, বোয়াল মাছ ৬০০- ৬৫০ টাকা, সিলভার কার্প (ছোট) ২৫০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে।