বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন




মার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৮:২১ pm
hajj Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj-saudi-হজযাত্রী hajj saudi হজযাত্রী
file pic

মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন।

রোববার (১৫ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক জরুরি বার্তায় সৌদি আরবে অবস্থানরত সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান যুদ্ধাবস্থা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ও যেকোনো মূল্যে আমেরিকানদের সুরক্ষা নিশ্চিত করা এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সংকটময় মুহূর্তে নাগরিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যারা এই মুহূর্তে সৌদি আরব ত্যাগ করতে ইচ্ছুক, তাদের জন্য বাণিজ্যিক ফ্লাইট বা অন্যান্য বিকল্প উপায়ে প্রস্থানের প্রয়োজনীয় সব তথ্য ও সহায়তা দিতে মার্কিন সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে যারা বিশেষ কারণে এখনই দেশ ত্যাগ করতে পারছেন না, তাদের জন্য জারি করা হয়েছে বিশেষ নিরাপত্তা নির্দেশনা। এমন নাগরিকদের নিজ নিজ বাসস্থান বা নিরাপদ কোনো ভবনের ভেতরে শক্তপোক্ত আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি সতর্কবার্তায় বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে খাবার, পানি, প্রয়োজনীয় ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুদ রাখা অত্যন্ত জরুরি। নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের সব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পাশাপাশি নিয়মিত নিজেদের ইমেইল ও মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের সবশেষ নির্দেশিকাগুলো পর্যালোচনা করতে বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের আকাশসীমা উন্মুক্ত থাকলেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় যেকোনো সময় বিমান চলাচলে কড়াকড়ি আরোপ করা হতে পারে। এ কারণে নাগরিকদের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে নিরাপদে দেশ ত্যাগের জন্য উৎসাহিত করা হচ্ছে। রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দরগুলো এখন পর্যন্ত সচল থাকলেও সম্ভাব্য বিলম্ব বা আকস্মিক ফ্লাইট বাতিলের বিষয়ে যাত্রীদের সরাসরি এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পরিস্থিতির যেকোনো আকস্মিক পরিবর্তনের জন্য নাগরিকদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে আমেরিকানদের জীবনের নিরাপত্তার চেয়ে বড় আর কোনো অগ্রাধিকার নেই।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD