সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন




হামলাকারীদের গ্রেপ্তারে এমপি আমির হামজার আল্টিমেটাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৮:১৫ pm
Mufti Amir Hamza amir hamza আমির হামজা মুফতি আমির হামজা
file pic

কুষ্টিয়া সদর আসনের (কুষ্টিয়া-৩) সংসদ সদস্য মুফতি আমির হামজার ওপর হামলার ঘটনায় জড়িত গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন তিনি।

রোববার দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আমির হামজা অভিযোগ করেন, নির্বাচনি এলাকায় নির্ধারিত গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে ‘গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা’ তার গাড়িবহরে পূর্বপরিকল্পিত ও অতর্কিত হামলা চালিয়েছে। News

তিনি বলেন, ‘এটি কোনো আকস্মিক ঘটনা নয়। শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং আমার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নস্যাৎ করতেই এ হামলা চালানো হয়েছে।’

আমির হামজা বলেন, একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তায় কাজ করা তার দায়িত্ব। কিন্তু রাজনীতির নামে একজন সংসদ সদস্যের ওপর পরিকল্পিত হামলা চালানো ব্যক্তিরা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু।

তিনি হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে হামলার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান আমির হামজা। প্রশাসন দ্রুত হামলাকারীদের আইনের আওতায় না আনলে কুষ্টিয়ার শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংঘর্ষের সময় গণঅধিকার পরিষদের কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে উপস্থিত কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুর বলেন, ‘আমির হামজা দেশের সম্পদ। কেবল বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে তার ভক্ত রয়েছে। তার কোনো ভক্ত বা সাধারণ মানুষ এসব ঘটনা ঘটিয়েছে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD