বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন




উপ-নির্বাচনে প্রমাণ হলো আ’লীগের আমলে ভোট সুষ্ঠু হয়: প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩ ৯:০৪ pm
JS Bangladesh National Parliament Jatiya Sangsad Bhaban House জাতীয় সংসদ ভবন পার্লামেন্ট Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা
file pic

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ছয়টি সংসদীয় আসনে উপ-নির্বাচন ও রংপুর সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগের আমলে সবসময় সুষ্ঠু নির্বাচন হয়। আশা করছি, এরপর আর কেউ নিবাচন নিযে কোনো কথা তোলার সুযোগ পাবেন না।’

বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘মাত্র কয়েকদিন আগে ছয়টি আসনে উপ-নির্বাচন হলো। একটিতে জাতীয় পার্টি জিতেছে। বিএনপির একজন সংসদ সদস্য পদত্যাগ করেছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেখানে ভোটকরে নির্বাচিত হয়ে আজ সংসদে এসেছেন। তাছাড়া একটি আমরা দিয়েছিলাম রাশেদ খান মেননকে, সেখানে জাতীয় পার্টি জিতে এসেছে। হাসানুল হক ইনুকে দিয়েছি বগুড়ায়, সেটা তারা জিতে এসেছে। বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে দুই সিটে নৌকা মার্কা জয়লাভ করেছে।’

রংপুর সিটি নির্বাচন নিয়ে কেউ অভিযোগ করতে পারেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই ইলেকশনে কিন্তু জাতীয় পার্টি জয়লাভ করেছে। আওয়ামী লীগ হেরে গেছে। কাজেই নির্বাচন যে আওয়ামী লীগ সরকারের আমলে সুষ্ঠু হয়, অবাধ নিরপেক্ষ হয়, সেটা কিন্তু এসব নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘আমি আশা করি, এরপরে আর কেউ নির্বাচন নিয়ে কোনো কথা উত্থাপন করার সুযোগ পাবে না। কারণ আমরা ক্ষমতায় থাকলেও মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আমরাই সংগ্রাম করেছি। ভোটের অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলে মনে করি।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD