বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন




মাতারবাড়ী বন্দর নিয়ে সার্বভৌমত্ব বিসর্জনের উদ্যোগ মানব না: জামায়াত আমির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৬:০২ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি স্পষ্ট করে বলেছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত দেশের জনগণ কখনই মেনে নেবে না এবং এ বিষয়ে যা কিছু হচ্ছে, তা স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরতে হবে।

বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে জামায়াত আমির আরও বলেন, অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট ও করিডোরসহ বিভিন্ন নামে নানা সুযোগ-সুবিধা দেওয়া হলেও বাংলাদেশ কার্যত তার কোনো সুফল পায়নি।

বন্ধুরাষ্ট্রগুলোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাপান, চীন কিংবা যেকোনো বন্ধুরাষ্ট্রই হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার মূল দায়িত্ব বর্তমান সরকারের। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ একেবারেই দেখতে চায় না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD