Warning: Creating default object from empty value in /home/outlookbangla/public_html/wp-content/themes/LatestNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই – OutLook Bangla
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন




জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ৬:১২ pm
GM Quader Jatiya Party জি এম কাদের gm kader G M kader jatiyo party জাতীয় পার্টি জাপা জি এম
file pic

গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের আপাতত জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই। হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। এর ফলে জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে আর কোনো বাধা থাকল না।

তবে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। আজ বুধবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি মো. আবদুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে নিম্ন আদালতের রায় স্থগিত করেন।

উল্লেখ্য, জাতীয় পার্টির নেতা জিয়াউল হক গত বছরের ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। একই মামলায় দল থেকে জিয়াউল হকের বহিষ্কারাদেশকে বেআইনি ঘোষণা এবং দলীয় গঠনতন্ত্রের ২০-এর উপধারা ১(১) অবৈধ ঘোষণা চাওয়া হয়। এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর জিয়াউল হককে দলের চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

জিয়াউল হকের মামলায় গত বছরের ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন।

ওই আদেশ চ্যালেঞ্জ করে ঢাকার জেলা জজ আদালতে বিবিধ আপিল আবেদন করেন জি এম কাদের। আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি নিয়ে ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালত গত ১৯ জানুয়ারি সরাসরি খারিজ করে আদেশ দেন। এরপর জি এম কাদের হাইকোর্টে ওই আদেশ রিভিশন চেয়ে আবেদন করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD