বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন




ভিসা হজ এজেন্ট কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ৪:২৯ pm
Islami Bank Bangladesh Limited IBBL ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আইবিবিএল Islami bank
file pic

বাংলাদেশে সর্বপ্রথম সর্বোচ্চ লেনদেন সুবিধাসহ ‘ভিসা হজ এজেন্ট কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্ডের উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ভিসা কার্ডের কান্ট্রি হেড সৌম্য বসু ও ডিরেক্টর (প্রোডাক্ট অ্যান্ড সল্যিউশন) সিরাজ সিদ্দিকী শাকিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান। এসময় শীর্ষস্থানীয় হজ এজেন্সির স্বত্বাধিকারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

এ কার্ডের মাধ্যমে সৌদি আরবে কেনাকাটা, বাড়িভাড়া দেওয়া ও নগদ মুদ্রা উত্তোলন করা যাবে। এছাড়া সর্বোচ্চ সাড়ে সাত লাখ মার্কিন ডলার সমমূল্যের টাকা ব্যাংকে জমার সুবিধাসহ সৌদি আরবের এটিএম থেকে প্রতিদিন সর্বোচ্চ দেড় লাখ মার্কিন ডলার সমমূল্যের রিয়াল নগদ উত্তোলন করা যাবে। কার্ড ইস্যু ও নবায়নে কোনো চার্জ নেই।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD