রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন




দিল্লির একাদশে জায়গা হয়নি মোস্তাফিজের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ৫:০৪ pm
মুস্তাফিজ bcb mostafiz fiz fij cricket Mustafizur Rahman fiz fij cricket মোস্তাফিজুর রহমান
file pic

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই ভারতের বিমান ধরেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগেই যোগ দেন দলে। তবে দিল্লির প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি কাটার মাস্টারের। উপেক্ষিত থাকলেন তৃতীয় ম্যাচেও।

আজ গুয়াহাটিতে নিজেদের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টানা দুই হারে আইপিএল শুরু করা দিল্লি ক্যাপিটালস। একাদশে তিনটি পরিবর্তন নিয়ে নামলেও সুযোগ হয়নি মোস্তাফিজুর রহমানের। বিয়ের জন্য ছুটি নেয়া মিচেল মার্শের জায়গায় একাদশে সুযোগ হয়েছে রভম্যান পাওয়েলের। বাকি তিন বিদেশি ক্রিকেটার হলেন- ডেভিড ওয়ার্নার, রাইলি রুশো ও অ্যানরিখ নরকিয়া।

দিল্লি একাদশ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মানিশ পান্ডে, রাইলি রুশো, রভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল , অভিশেক পোরেল (উইকেটরক্ষক), খলিল আহমেদ, কুলদীপ যাদব, মুকেশ কুমার এবং অ্যানরিখ নরকিয়া।

রাজস্থান একাদশ

জস বাটলার, জয়সওয়াল, সানজু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট এবং সন্দীপ শর্মা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD