রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন




এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে রাষ্ট্রপতি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ জুন, ২০২৩ ১২:৪৯ pm
Shahabuddin Chuppu chuppu সাহাবুদ্দিন সাহাবুদ্দিন চুপ্পু Shahabuddin Chuppu
file pic

তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (১ জুন) দিবাগত মধ্য রাতে আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রপতি আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে শনিবার স্থানীয় সময় বিকেল ৫টায় শপথ অনুষ্ঠানে যোগ দেবেন মো. সাহাবুদ্দিন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি উড়োজাহাজ রাষ্ট্রপতিকে তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও তার সফরসঙ্গীদের নিয়ে গতকাল রাত ১১টা দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আঙ্কারা এসেনবোগা বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডীন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, সংশ্লিষ্ট সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

আঙ্কারা বিমানবন্দরে পৌঁছালে মো. সাহাবুদ্দিনকে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্থানীয় সময় ভোর পৌনে ৫টার দিকে স্বাগত জানান।

বঙ্গভবনের দেয়া সূচি অনুযায়ী, ছয় দিনের এই সরকারি সফরে রাষ্ট্রপতি আঙ্কারার কানকায়া প্রাসাদে এরদোগান আয়োজিত একটি আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন। উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে তার অংশ নেয়ার কথা রয়েছে। তুরস্ক সফরকালে রাষ্ট্রপতি শেরাটন আঙ্কারা হোটেলে অবস্থান করবেন।

আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD