শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন




চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

চলতি মাসের ১১ দিনে আক্রান্ত ১১৮৮, মৃত্যু ১১

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ জুন, ২০২৩ ৫:০০ pm
ডেঙ্গুরোগী dengue ডেঙ্গু corona রোগী করোনা dengue corona ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDRB Diarrhea আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি আইসিডিডিআরবি ডায়রিয়া
file pic

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর তথ্য মতে শুধুমাত্র গত ১১ দিনে আক্রান্ত ডেঙ্গু হয়েছে ১১৮৮ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১১ জন।

এদিকে শুধুমাত্র গত একদিনেই ডেঙ্গু আক্রন্ত হয়ে মারা গেছে ২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৮৯ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো ৬০৩ জনে।

রোববার ( ১১ জুন ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (১০ জুন ) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৩৬ জন ও ঢাকার বাইরের ৫৩ জন।

এ বছর ১ জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ২১০ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৪১২ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯৮ জন।

অন্যদিকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৮৯৫ জন ও ঢাকার বাইরে ৬৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে জানুয়ারির ১ তারিখ থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৪ জন।

বিদায়ী বছরে (২০২২ সালে) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD