রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন




‘জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খালেদা জিয়া’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ৮:২৭ pm
chairperson Begum Khaleda Zia চেয়ারপার্সন খালেদা জিয়া Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Khaleda Khaleda Zia
file pic

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। গতকাল রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ খাতে দুর্নীতি, লোডশেডিং ও দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, তানভীর আহমেদ রবিন, ইউনূস মৃধা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন-সহ আরও অনেকে বক্তব্য দেন।সমাবেশ শেষে শুরু হয়েছে পদযাত্রা। রাজধানীর গোপীবাগ থেকে শুরু হয়ে ধোলাইপাড় গিয়ে শেষ হবে এ পদযাত্রা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD