সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন




বান্দরবানে কেএনএফ’র আইইডি বিস্ফোরণে সেনাসদস্য নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৭:৫২ pm
Saejk Valley Tour Resort Hotel Booking Rangamati Chittagong সাজেক ভ্যালি ভ্রমণ রিসোর্ট হোটেল বুকিং দার্জিলিং মিজোরাম সীমান্ত রাঙ্গামাটি Hill Tracts Rangamati Khagrachhari Thanchi Chittagong Bangladesh Parjatan Corporation haour Bandarban Tourism Border Guards Bangladesh BGB Military force security border বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত বাংলাদেশ ভারত সীমান্ত উখিয়া সীমান্ত গোলাগুলি হাওর বুক ভ্রমণ পর্যটন ট্রাভেল ট্যুরিজম পর্যটন বান্দরবান রোয়াংছড়ি রুমা‌ থান‌চি‌ আলীকদম বান্দরবান বান্দরবান রোয়াংছড়ি রুমা থানচি
file pic

বান্দরবানের রুমা উপজেলার ছিলোপিপাড়ায় বিস্ফোরণে মোন্নাফ হোসেন রাজু (২১) নামে একজন সেনাসদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করতে গিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিনি মারা যান।

শনিবার (১৭ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর টহল দল ছিলোপিপাড়া টিওবি থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের জন্য পাইনুমপাড়া এলাকায় যাওয়ার পথে ক্যাম্প থেকে প্রায় ৪০০ মিটার দূরে কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণের শিকার হয়। বিস্ফোরণে সৈনিক মোন্নাফ হোসেন রাজু ও সৈনিক মো. রেজাউল (২৪) শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন।

চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিমানবাহিনীর হেলিকপ্টারে তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সৈনিক মোন্নাফ হোসেন রাজু শাহাদাতবরণ করেন।

এদিকে, সেনাসদস্য মোন্নাফ হোসেন রাজুর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত কার্যক্রমের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠিীর মানবিক সহযোগিতা করতে গিয়ে সেনাসদস্যের এ সর্বোচ্চ ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলে উল্লেখ করেন সেনাপ্রধান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD