রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন




পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে মামলা তদন্তের নির্দেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩ ১১:০০ am
Bangladesh Police বাংলাদেশ পুলিশ
file pic

প্রকৃত অপরাধী যেন খালাস না পায়, সে জন্য সতর্কতার সঙ্গে মামলা তদন্ত করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। পাশাপাশি সড়ক দুর্ঘটনার প্রতিটি ঘটনা রেকর্ডে নেওয়ার জন্য বলা হয়েছে।

রোববার (জুন ১৮) পুলিশ সদর দপ্তরে মাসিক (এপ্রিল-মে) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ এবং অভিযান) মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা হয়। এতে পুলিশের সব মহানগরের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অংশগ্রহণ করেন।

এ সময় পুলিশ সদর দপ্তর থেকে ডিআইজি (অপরাধ ব্যবস্থাপনা) জয়দেব কুমার ভদ্র, ডিআইজি (অভিযান) মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আতিকুল ইসলাম বলেন, গত ঈদুল ফিতরে সবার সম্মিলিত প্রচেষ্টায় মানুষের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক ও নিরাপদ। আসন্ন ঈদেও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রস্তুতি নিতে হবে।

সভায় ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনা রোধ করা, কোরবানির পশু পরিবহন নিরাপদ ও স্বাভাবিক রাখা, পশুর হাটের নিরাপত্তা প্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

এছাড়া সভায় দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলাসংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD