বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন




পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব: বাইডেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ১১:৩৩ am
ওয়াশিংটন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa American politician president Joseph Robinette Joe Biden মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন American politician president Joseph Robinette Biden United States Joe Biden জোসেফ রবিনেট বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জো বাইডেন
file pic

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বেলারুশে মোতায়েন করা কৌশলগত পারমাণবিক অস্ত্র প্রয়োজনে ব্যবহারের যে হুমকি পুতিন দিয়েছেন তা বাস্তব। সোমবার ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী প্রচারের সময় তিনি এ কথা বলেছেন।

এর আগে শনিবার বাইডেন বলেছিলেন, রাশিয়া তার প্রথম কৌশলগত পারমাণবিক অস্ত্র বেলারুশে মোতায়েন করে ‘দায়িত্বজ্ঞানহীন’ কাজ করেছে।

সোমবার বাইডেন বলেছেন, ‘আমি প্রায় দুই বছর আগে এখানে এসে যখন বলেছিলাম, কলোরাডো নদী শুকিয়ে যাওয়ার বিষয়ে আমি উদ্বিগ্ন, তখন সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন, আমি পাগল। যখন আমি বলেছিলাম পুতিন কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে, তখনও আমার দিকে সেভাবে তাকিয়েছিল। এটা বাস্তব।’

গত বুধভার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, তার দেশে কৌশলগত পারমাণবিক অস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলেছিল তারচেয়ে তিনগুণ বেশি শক্তিশালী বোমা রয়েছে এসব অস্ত্রের মধ্যে। ওই সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল, এসব অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হতে পারে তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে চলতি সপ্তাহে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, প্রয়োজন হলে রাশিয়া এসব কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD