শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন




ঈদের ছুটিসহ ৫ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ৯:১৭ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি কেন্দ্রীয় ব্যাংক
file pic

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী মঙ্গলবার (২৭ জুন) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ওই দিনসহ মোট ৪ দিন ঈদুল আজহার ছুটি থাকবে। এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি, একই দিনে ব্যাংক হলিডে। ফলে ঈদ ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে পাঁচ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।এতে বলা হয়েছে, ‘আগামী ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৪ দিন) বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় ওইদিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।’‘আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD