মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন




টাইটান দুর্ঘটনা নিয়ে যা বললেন টাইটানিক সিনেমার পরিচালক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ১১:২৭ am
টাইটান Submarine Ship class watercraft underwater submersible ডুবো জাহাজ ডুবো যুদ্ধজাহাজ ডুবোজাহাজ ডুবোজাহাজ
file pic

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে উৎসুক পর্যটকদের নিয়ে পানির নিচে অভিযানে যাওয়া ডুবোযান টাইটানের দুর্ঘটনায় আরোহীদের মৃত্যু নিয়ে কথা বলেছেন বিখ্যাত টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরন।

বিশ্ববিখ্যাত সিনেমাটির এ পরিচালক বলেছেন, যা কিছু হয়েছে তা আমি হাড়ে হাড়ে অনুভব করেছি। যখন ডুবোযানটির ইলেকট্রনিক্স, কমিউনিকেশন ব্যর্থ হয়েছে এবং একই সঙ্গে ট্র্যাকিং ট্রান্সপন্ডার ব্যর্থ হয়েছে, তখনই স্পষ্ট যে ডুবোযানটি আর নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর, টাইটানিক সিনেমা নির্মাণের কারণে বিষয়টি বোঝার জন্য মহাসাগরের তলদেশে ৩৩ বার গিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখে এসেছেন নির্মাতা ক্যামেরন।

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আগ্রহী পাঁচ আরোহী নিখোঁজের খবর প্রকাশ্যে আসার সময়ই তাদের মৃত্যু হতে যাচ্ছে বলে নিজের ধারণার কথা জানিয়েছিলেন ক্যামেরন। তিনি বলেন, রোববার একটি নৌজাহাজে ছিলেন তিনি। টাইটান নিখোঁজ হওয়ার খবর সোমবারও জানতে পারেননি তিনি। তবে পরে যখন জানতে পারলেন— ডুবোযানটি যোগাযোগ ও নিজের গতিপথ হারিয়ে ফেলেছে, তখনই ধারণা করেছিলেন দুর্ঘটনা ঘটতে যাচ্ছে।

পরিচালক ক্যামেরন বলেন, দীর্ঘ দুঃস্বপ্নের মতো মনে হয়েছে। যেখানে মানুষ শুধুই ছোটাছুটি করছে এবং অক্সিজেন নিয়ে চিৎকার করছে। আমি জানতাম ডুবোযানটি চূড়ান্ত গভীরতা ও অবস্থানের নিচে ঠেকেছিল। ডুবোযানটি সেই জায়গায়ই পাওয়া গেছে। বৃহস্পতিবার যখন রিমোট কন্ট্রোল ডুবোযান পাঠানো হলো, উদ্ধার অভিযানে নিযুক্তরা সম্ভবত কয়েক মিনিট কিংবা ঘণ্টার মধ্যেই সেটি পেয়ে গেল।

সমুদ্রের তলদেশে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই ডুবোযান টাইটানের ধ্বংসস্তূপ পাওয়া গেছে। চার দিন সমুদ্রের তলদেশে তল্লাশি অভিযানের পর বৃহস্পতিবার (২২ জুন) উদ্ধারকারীরা জানান— ডুবোযানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

বৃহস্পতিবার প্রথম টাইটানের মালিকানা প্রতিষ্ঠান ওশানগেট এক্সপেডিশন্স ডুবোযানে থাকা পাঁচ আরোহীর মৃত্যুর ঘোষণা দেয়। প্রথমে ডুবোযানটি বিস্ফোরণে ভেঙে যাওয়ার আশঙ্কার কথা জানায় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

একই দিন দেশটির কোস্টগার্ডের কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল জন মাগার বলেন, ডুবোযানের ধ্বংসস্তূপের পাওয়া চিত্র থেকে এটা স্পষ্ট বিপর্যয়কর বিস্ফোরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD